ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • পটুয়াখালী-১ উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আ. লীগের আফজাল

    পটুয়াখালী-১ উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আ. লীগের আফজাল
    আফজাল হোসেন। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি এলাকা নিয়ে গঠিত পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আফজাল হোসেন।


    আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. নূর কুতুবুল আলম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

    পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার খান আবি শাহনুর খান আজ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, এই উপনির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় আজ মনোনয়ন প্রত্যাহারের সময় শেষে আফজাল হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হলো।

    আফজাল হোসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।


    গত ১ নভেম্বর এই আসনে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহণ করা হয়। ২ নভেম্বর জেলা প্রশাসকের দরবার হলে মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি না থাকায় আফজাল হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

    তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ২৬ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ২৫৬ জন।

    গত ২১ অক্টোবর পটুয়াখালী-১ আসনের তৎকালীন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়ার বার্ধক্যজনিত মৃত্যুতে আসনটি শূন্য হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ