ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি কবে কমতে পারে গরম, জানালো আবহাওয়া অধিদপ্তর
  • অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন সংলাপের সুযোগ নেই:কাদের

    অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন সংলাপের সুযোগ নেই:কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপ করতে হলে কাউকে বাদ দেওয়া যাবে না, শতাধিক দলের সঙ্গে করতে হবে। অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন সংলাপের সুযোগ নেই।

    বুধবার বেলা ১১টার দিকে সচিবালয়ে তার সঙ্গে বৈঠক করতে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে কাদের সাংবাদিকদের এসব কথা জানান।

    তিনি বলেন, পিটার হাস চিঠি দিতে এসেছেন। শুনেছি আরও দুই রাজনৈতিক দলের কাছেও চিঠি দিয়েছেন। এই চিঠি নিয়ে পার্টির প্রধান ও কর্মীদের সঙ্গে আলোচনা দরকার।

    যুক্তরাষ্ট্র শর্তহীন সংলাপের তাগিদ দিয়েছে জানিয়ে কাদের বলেন, যুক্তরাষ্ট্র সহিংসতামুক্ত ও সুষ্ঠু নির্বাচনের কথা আগেও বলেছে, আজও একই কথা বলা হয়েছে। 

    জাতীয় পার্টির প্রসঙ্গে কাদের বলেন, জোর করে আমাদের সঙ্গে কোনো দলকে টেনে আনছি না। থাকা, না থাকা তাদের বিষয়।

    সন্ধ্যায় তফসিল ঘোষণা হবে জানিয়ে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। এনিয়ে আওয়ামী লীগের সঙ্গে আলোচনার দরকার নাই।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ