ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • বড় ছেলের আগে ছোট ছেলের বিয়ে, অভিমানে গলায় ফাঁস নিলেন মা

    বড় ছেলের আগে ছোট ছেলের বিয়ে, অভিমানে গলায় ফাঁস নিলেন মা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ছেলের সঙ্গে অভিমান করে জোসনা বেগম (৪৫) নামের এক মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে রান্নাঘর থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।


    নিহত জোসনা বেগম ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের মাকসুদুর রহমানের স্ত্রী।

    ধনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মো. নাগর ও স্থানীয়রা জানান, দুদিন আগে জোসনা বেগম জানতে পারেন তার ছোট ছেলে ইব্রাহিম তাদের না জানিয়ে বিয়ে করেছেন। বড় ছেলের আগে ছোট ছেলে বিয়ে করায় অভিমান করেন জোসনা বেগম। 

    এ ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার (১৫ নভেম্বর) রাতের খাবার খেয়ে জোসনা বেগম ও তার স্বামী এবং সন্তানরা ঘুমিয়ে পড়েন। সকালের দিকে রান্নাঘরে জোসনা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

    ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ