ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ইন্দুরকানীতে সেতু ভেঙ্গে খালে জন ভোগান্তি চরমে

    ইন্দুরকানীতে সেতু ভেঙ্গে খালে জন ভোগান্তি চরমে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীর ১টি সেতু ভেঙ্গে খালে পড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে দুপাড়ের কয়েক হাজার মানুষ। বুধবার রাতে হঠাৎ বিকট শব্দে উপজেলার ঘোষের হাট বাজারের সেতুটি ভেঙ্গে পড়ে। এক মাত্র সেতুটি ভেঙ্গে যাওয়ায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও জন সাধারনকে পড়তে হচ্ছে চরম অসুবিধায়। 

    সেতুটি ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে ইন্দুরকানী উপজেলার উওর ভবানীপুর, সেউতি বাড়িয়া, খেজুরতলা, পত্তাশীসহ পার্শ্ববর্তী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ ও স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের। 

    পথচারী আকলিমা আক্তার বলেন, আমি প্রতিদিন এই ব্রিজ থেকে যাতায়াত করি. আমার ছোট ছেলে মেয়েদের স্কুলে দিয়ে আসতে হয়। ওদের সামনে পরীক্ষা তাই এখন কিভাবে স্কুলে নিয়ে যাব বলতে পারিনা। ব্যবসায়ী রিপন শেখ বলেন, ব্যবসার কাজে প্রতিদিন বাজারে আসতে হয়। 

    এখন এই সেতুটি না থাকায় বাজারে যেতে পারছিনা। আমার ও বাজারের ব্যবসায়ীদের অনেক অসুবিধায় পরতে হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন বলেন, সেতুটি দিয়ে কয়েক গ্রামের মানুষ যাতায়াত করে। 

    কিন্তু সেতুটির সাথে তেমন কোন সংযোগ সড়ক না থাকায় আমরা অনেক বার মেরাতমের জন্য অবেদন করেও অগ্রাধিকারের তালিকায় পাইনি। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব মেরামতের ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ