ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি কবে কমতে পারে গরম, জানালো আবহাওয়া অধিদপ্তর
  • ১০-১৫ বছর পর বিএনপি-জামায়াত বলে কোনো দল থাকবে না: জয়

     ১০-১৫ বছর পর বিএনপি-জামায়াত বলে কোনো দল থাকবে না: জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি-জামায়াতকে সন্ত্রাসী ও জঙ্গিবাদী উল্লেখ করে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা এবং সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী ১০ থেকে ১৫ বছরে বিএনপি-জামায়াত বলে বাংলাদেশে কোনো দল টিকে থাকবে না।

    শনিবার (১৮ নভেম্বর) সাভারে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট ইয়ুথ ডেভেলপমেন্টে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসরের চূড়ান্ত পর্বে পুরস্কার বিতরণ শেষে এ কথা বলেন তিনি।


    সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আগামী ১০ থেকে ১৫ বছরে বাংলাদেশ বিএনপি-জামায়াত বলে কোনো দল টিকে থাকবে না। যখন জঙ্গি ও মৌলবাদী শক্তির চিহ্ন বাংলাদেশ থেকে মুছে যাবে, তখন দেশে শান্তি আসবে।’


    তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে দেশে যে উন্নতি হয়েছে, তা আগে কেউ কল্পনাও করতে পারেনি। আগামী ১০ থেকে ১৫ বছরে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এবার ৬টি ক্যাটাগরিতে মোট ১২টি সংগঠনকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেওয়া হয়। ইয়াং বাংলার পক্ষ থেকে ২০১৫ সাল থেকে এ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।


    বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় বলেন, আমি বাংলাদেশের তরুণ ও আপনাদের প্রতি কৃতজ্ঞ। দেশের অনেক সমস্যা আছে। আপনারা শুধু সমস্যা নিয়ে চিন্তা করেন না। আপনারা সমস্যা সমাধানের বিষয়েও চিন্তা করছেন এবং সমাধান বের করছেন ও বাস্তবায়ন করছেন। আমি শুরু থেকে বাংলার তরুণদের বলছি, আমরা দেশ হিসেবে নিজের পায়ে দাঁড়িয়েছি। দেশের তরুণরাও নিজের পায়ে দাঁড়াতে পারে। নিজের উদ্যোগে নিজের কর্মসংস্থান আপনারা বের করে নিতে পারেন। দুর্নীতির সমস্যাও আপনারা সমাধান করতে পারেন। শুধু সরকার পারে তা নয়, আমরা সবাই এসব সমস্যা মোকাবিলা করতে পারি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ