ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর ছিল: ইউরোপীয় পর্যবেক্ষক জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করবো: তথ্যমন্ত্রী সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর নদীতে মিলল ট্রলার মালিকের মরদেহ পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭
  • আমরা জোটবদ্ধভাবে ৩০০ আসনে নির্বাচন করবো:তৈমূর

    আমরা জোটবদ্ধভাবে ৩০০ আসনে নির্বাচন করবো:তৈমূর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেছেন, আমরা জোটবদ্ধভাবে ৩০০ আসনে নির্বাচন করবো। অনেক দল আমাদের সঙ্গে যোগাযোগ করছে। শক্তিশালী জোট গঠন করে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবো। আর যদি নাও পারি আমরা হবো প্রধান বিরোধীদল।

    রোববার (১৯ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    তৈমূর আলম খন্দকার বলেন, মনোনয়ন ফরম বিতরণে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। সাবেক সংসদ সদস্য, মেয়র, বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তৃণমূল বিএনপির ফরম সংগ্রহ করেছেন। তারা মনে করে তৃণমূল বিএনপির জনগণের ব্যাপক সাড়া আছে নির্বাচনে ভালো করবে।

    এদিকে, আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী।

    নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না এমন প্রশ্নের জবাবে শমসের মবিন চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক মহলের একটি অংশের উদ্বেগের কথা আমরা শুনে থাকি। যারা পশ্চিমা বিশ্ব বলে পরিচিত, তারা একদিকে গণহত্যায় সমর্থন দেয়, অন্যদিকে গণতন্ত্রের কথা বলে। এর বাইরে আন্তর্জাতিক মহলের বড় অংশটিই মনে করে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে বাংলাদেশের অংশীদারত্বের সিদ্ধান্ত জনগণ নেবে।’

    এর আগে শনিবার (১৮ নভেম্বর) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে নির্বাচন কমিশনের সদ্য নিবন্ধনপ্রাপ্ত দল তৃণমূল বিএনপি। আজ দ্বিতীয় দিনে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন আসনে মোট ৬০টি মনোনয়নপত্র ফরম বিক্রি করেছে দলটি।

    আগামীকাল পর্যন্ত চলবে দলের মনোনয়ন বিক্রি। ২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ