ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • ভোলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে যুবক নিহত 

    ভোলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে যুবক নিহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলার ধলী গৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে মনির বয়াতি নামে এক যুবককের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ফিরোজ নামে আরো এক যুবক গুরুতর আহত হয়।

    স্থানীয়রা জানান, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের আজাহার মাঝির বাড়িতে মঙ্গলবার ভোর ৪টার দিকে মনির বয়াতি ও ফিরোজ বোমা তৈরির এক পর্যায়ে বিকট শব্দে হঠাৎ বিস্ফোরিত হয়। 

    এতে মনির বয়াতি ও ফিরোজ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসক তাদেরকে ভোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথে আহত মনির বয়াতির মারা যায়।

    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। 
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ