ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর ছিল: ইউরোপীয় পর্যবেক্ষক জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করবো: তথ্যমন্ত্রী সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর নদীতে মিলল ট্রলার মালিকের মরদেহ পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭
  • নির্বাচনে অংশ নেবে কল্যাণ পার্টির নেতৃত্বে তিন দলীয় জোট যুক্তফ্রন্ট

    নির্বাচনে অংশ নেবে কল্যাণ পার্টির নেতৃত্বে তিন দলীয়  জোট যুক্তফ্রন্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে তিন দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট নামে নতুন রাজনৈতিক জোটের আত্ম প্রকাশ ঘটেছে।

    এই জোটে রয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল) ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)। নতুন এই জোট আসন্ন ভোটে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে।

    বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জোটের ঘোষণা দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

    যুক্তফ্রন্ট নির্বাচনে যাওয়ার প্রয়োজন মনে করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ