ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর ছিল: ইউরোপীয় পর্যবেক্ষক জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করবো: তথ্যমন্ত্রী সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর নদীতে মিলল ট্রলার মালিকের মরদেহ পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭
  • বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক বুধবার (২২ নভেম্বর) বিকাল ৩টা ১০ মিনিটে এ আদেশ দেন।

     

    ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, গত সোমবার (২০ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিকের আদালতে জামিন শুনানির দিন নির্ধারিত ছিল। কিন্তু জামিন শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী (পিপি) আব্দুল্লাহ আবু অসুস্থ থাকায় শুনানি পেছানোর আবেদন করা হয়। পরবর্তীতে বিচারক সে আবেদন মঞ্জুর করে বুধবার (২২ নভেম্বর) শুনানির দিন নির্ধারণ করেন।

     

    এর আগে গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মির্জা ফখরুলের গুলশানের বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার দেখিয়ে পরদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। সেই জামিন নাকচ আবেদনের বিরুদ্ধে মির্জা ফখরুল তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহের মাধ্যমে জামিনের আবেদন করেন।

     

    মামলার আবেদনে পুলিশ বলেছে, গত ২৮ অক্টোবর বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা হাতে লাঠিসোটা, ইট পাটকেল ও ককটেলসহ বিভিন্ন মারাত্মক অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে প্রধান বিচারপতির বাস ভবনের সামনে বেআইনি সমাবেশ ঘটিয়ে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেয় ও মিছিল করতে থাকে। ওই সময় তারা বৈশাখী পরিবহণের বাসসহ একাধিক বাস, পিকআপ ভাঙচুর করে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতিসাধন করে। মিছিলকারীরা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শীর্ষ স্থানীয় নেতাকর্মীদের নির্দেশে জনমনে আতঙ্ক, ত্রাস সৃষ্টি করে পুলিশের কর্তব্য পালনে বাধা ও হত্যার উদ্দেশে আক্রমণ করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ সদস্যদের আহত করে।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ