ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর ছিল: ইউরোপীয় পর্যবেক্ষক জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করবো: তথ্যমন্ত্রী সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর নদীতে মিলল ট্রলার মালিকের মরদেহ পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭
  • ইবরাহিম ও বুলবুলকে ১২ দলীয় জোট থেকে বহিষ্কার

    ইবরাহিম ও বুলবুলকে ১২ দলীয় জোট থেকে বহিষ্কার
    মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান জুলফিকার বুলবুল চৌধুরীকে ১২ দলীয় জোট থেকে বহিষ্কার করা হয়েছে।

    বুধবার (২২ নভেম্বর) দুপুরে ১২ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    জরুরি সভায় জোটের নেতারা বলেন, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের অধিকার আগুনে নিক্ষেপ করে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বিশ্বাসঘাতক ও বেইমানের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি বহুমাত্রিক রূপ ধারণ করে আন্দোলনের নামে সরকারি সুবিধা গ্রহণ করেছেন। 

    ফ্যাসিস্ট সরকারের অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে তিনি দেশ, দেশের মানুষ এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে বেইমানি করেছেন। তার এই ভূমিকাকে রাসপুতিনের সঙ্গে তুলনা করা যায়। দেশের এই দুঃসময়ে জনগণের সঙ্গে বেইমানি করায় তিনি একজন মীরজাফর ও বিশ্বাসঘাতক বলে ভবিষ্যতে বিবেচিত হবেন।

    জরুরি সভায় জোটের মুখপাত্র থেকে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে বহিষ্কার করে বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে ১২ দলীয় জোটের নতুন মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা গ্রেপ্তার ও কারাগারে বন্দি থাকায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধানকে ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ