ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম
  • বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৩ জেলে নিখোঁজ

    বঙ্গোপসাগরে  ট্রলার ডুবি, ৩ জেলে নিখোঁজ
    উদ্বার হওয়া ২১ জেলে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা থেকে ২'শ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ এফবি বিলকিস নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ৪ ঘন্টা পরে ২১ জেলে উদ্ধার হলেও ট্রলারসহ ৩ জেলের হদিস মেলেনি।  শুক্রবার (১৮ জুন) সকাল সাড়ে দশটার  দিকে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরাররত অবস্থায় এ ঘটনা ঘটে। 

    কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ড সদস্যরা সন্ধ্যায় তাদেরকে উদ্ধার করে পাথরঘাটা নিয়ে আসে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটা থেকে ২০০কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এফবি বিলকিস নামে ট্রলারের  জেলেরা মাছ ধরছিল এমন সময় হঠাৎ প্রচন্ড ঝড়ে ঢেউয়ের তোড়ে টলার ডুবে যায়। 

    ৪ ঘন্টা পরে ২১ জেলেকে ভাসমান অবস্থায় পার্শ্ববর্তী আরেকটি মাছ ধরার ট্রলারের জেলেরা উদ্ধার করলেও সন্ধ্যায় এরিপোর্ট তৈরিকালেও  তিন জেলে সহ ট্রলারের সন্ধান পাওয়া যায়নি। এদিকে ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য বঙ্গোপসাগরে পাথরঘাটা  কোস্টগার্ড অভিযান চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।

    সন্ধা ৭ টার দিকে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেনেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, ট্রলার ও জেলে ডুবে যাওয়ার খবর পাওয়া মাত্রই আমাদের ফোর্স উদ্ধারের জন্য সাগরের যায়। দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে জেলেদেরকে উদ্ধার করতে সক্ষম হই। সন্ধ্যায় এ রিপোর্ট তৈরিকালে উদ্ধারকৃত জেলেদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ