ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলো ফিলিস্তিনিরা

    ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলো ফিলিস্তিনিরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজায় একটি একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ফিলিস্তিনিরা। সংবাদ মাধ্যম 'সাবেরিন নিউজ' জানিয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা আজ শুক্রবার (১৮ জুন) সকালে গাজার পশ্চিমে ইসরায়েলের একটি ড্রোন ধ্বংস করেছে।

    বার্তা সংস্থা 'শাহাব' জানিয়েছে, ইসরায়েলি বাহিনী কয়েকটি ড্রোনের সাহায্যে গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় প্রতিরোধ বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এরপরই ড্রোনটিকে ভূপাতিত করা হয়।ওই হামলায় কয় জন হতাহত হয়েছে অথবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায় নি।

    ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের ঘাঁটিতে হামলার মাধ্যমে ইসরায়েল কার্যত ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সঙ্গে সাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

    ১২ দিনের যুদ্ধ শেষে গত ২১ মে ইহুদিবাদী ইসরাইল এবং গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর গত মঙ্গলবার দখলদার ইসরায়েলের উগ্রপন্থী ইহুদিবাদীরা পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে উসকানিমূলক পতাকা মিছিল করে। এই নিয়েও ফিলিস্তিনি জনগণ ও ইহুদিবাদীদের মধ্যে টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পার্সটুডে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ