ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর ছিল: ইউরোপীয় পর্যবেক্ষক জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করবো: তথ্যমন্ত্রী সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর নদীতে মিলল ট্রলার মালিকের মরদেহ পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭
  • এমপি প্রার্থী চূড়ান্ত করতে দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা চলছে।

    এমপি প্রার্থী চূড়ান্ত করতে দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগের  মনোনয়ন বোর্ডের সভা চলছে।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়েছে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করছেন।শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টা নাগাদ শুরু হয় এ সভা। 

    গতকাল (বৃহস্পতিবার) প্রথম দিনের সভায় রংপুর ও রাজশাহী বিভাগের ৭২ আসনে আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্ত করেছে। পর্যায়ক্রমে বাকি আসনের মনোনয়নও চূড়ান্ত করে সব প্রার্থীর নাম অনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।


    টানা তিন দিন চলবে এ বৈঠক। শেষ হবে কাল শনিবার (২৫ নভেম্বর)।


    বৃহস্পতিবার সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রার্থী বাছাইয়ে জনগণের কাছে গ্রহণযোগ্যতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।এবার আওয়ামী লীগ প্রার্থী বাছাইয়ে মূলত চারটি বিষয়ে গুরুত্ব দিচ্ছে। সবার আগে দেখা হচ্ছে নিজ আসনে প্রার্থীর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা কেমন। তারপর বিবেচনায় রাখা হচ্ছে দলের সঙ্গে তার সম্পৃক্ততা। দেশের সংকটে বিশেষ করে করোনাকালে তাদের ভূমিকা কী ছিলো। আর সবশেষ দেখা হচ্ছে ব্যক্তি ইমেজ। আর বিশেষ বিবেচনায় আছে তরুণ ও নারী প্রার্থীরা।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ