ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পিরোজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

    পিরোজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
    মো. ইব্রাহিম হোসেন ও মো. ইয়াছিন হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

    নিহত দু’জন হলেন, কাউখালী উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বদরপুর গ্রামের মতলবে হোসেনের ছেলে ইয়াছিন হোসেন (২০) ও একই মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আবু সালেহ মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন (৪০)। নিহত ইয়াছিন ঝালকাঠির গুয়াটন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।  

    জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে পিরোজপুর-হুলারহাট সড়কের ছোট খলিশাখালী এলাকায় দুই মোটরসাইকেলে রেস করছিল। সে সময় দুই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ইজিবাইকে গিয়ে ধাক্কা লাগে। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচ যুবক গুরুতর আহতসহ ইজিবাইকে থাকা দুইজন আহত হন। 

    এর মধ্যে ওই দিন সন্ধ্যার দিকে ইয়াছিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

    আহতদের মধ্যে চারজনের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায় এবং অন্যজনের বাড়ি পার্শ্ববর্তী ঝালকাঠির রাজাপুর উপজেলায়। তারা পৃথক দু’টি নিজস্ব মোটরসাইকেলে করে বন্ধুর নামে থাকা মামলার হাজিরা দিয়ে  পিরোজপুর থেকে কাউখালির দিকে যাচ্ছিলেন।

    এদিকে ইব্রাহীম হোসন নিজ বাড়িতে মুরগী ফার্ম করার পাশাপশি স্থানীয় বাজরে দোকান করেন। ব্যাবসা দেখা-শুনার জন্য সম্প্রতি তিনি একটি মোটর সাইকেল ক্রয় করেন। 

    বৃহস্পতিবার রাত ৮ টার দিকে টিয়ারখালী বাজার থেকে ব্যাক্তিগত গাড়ি চালিয়ে গুলিসাখালী বাজারে যাবার পথে রাস্তার মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। নিহতদের মৃত্যুর জন্য কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ