ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৪ জনের মৃত্যু

    করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৪ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৫৪ জন। একই সময়ে ভাইরাসটিতে মারা গেছেন ৭৪ জন।

    সবমিলিয়ে দেশে এ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনে। মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৫২১ জনে।

    বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৩৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন।

    এ সময়ে ৩৩ হাজার ৩২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১৯৩টি নমুনা। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ লাখ ১৫ হাজার ৭৫৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৬৫ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।

    এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৪ জনের মধ্যে ৪৮ জন পুরুষ, বাকি ২৬ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৭০ জন বাকি ৪ জনের মৃত্যু হয়েছে বাড়িতে। মোট মারা যাওয়া ৯ হাজার ৫২১ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ১৩০ জন, নারী ২ হাজার ৩৯১ জন।

    গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৪ জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ৪৩ জন। এছাড়া চট্টগ্রাম ১৫, রাজশাহীতে ৩, খুলনায় ৭, বরিশালে ৪ ও সিলেটের ২ জন রয়েছেন।

    বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৭৪ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৪৬ জন, ৫১ থেকে ৬০ বছরের ১৬, ৪১ থেকে ৫০ বছরের ৬, ৩১ থেকে ৪০ বছরের ৫ এবং ২১ থেকে ৩০ বছরের একজন রয়েছেন।

    গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ