ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • সবাই আমাকে ক্ষমা করে দিয়েন : ছাত্রলীগের সাবেক সম্পাদক

    সবাই আমাকে ক্ষমা করে দিয়েন : ছাত্রলীগের সাবেক সম্পাদক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবার কাছে ক্ষমা চেয়েছেন লন্ডন প্রবাসী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বর্তমানে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনের বার্থ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

    দুই-এক দিনের মধ্যেই তার ওপেন হার্ট সার্জারি করা হবে বলে জানিয়েছেন ভেরিফায়েড ফেসবুক আইডিতে। 

    শুক্রবার সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে তিনি হাসপাতালের গাউন পরা অবস্থায় দুটি ছবি সংযুক্ত করে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন।

    সাবেক এই ছাত্রনেতার স্ট্যাটাসটি হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো-

    ‘সবাই আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন।

    বাঁচবো কি না জানি না তবে এই চরম মুহূর্তে কিছু সত্য কথা বলে যাই।
    আমি রাজনীতিটা একমাত্র দেশরত্ন শেখ হাসিনারে মেনেই করতাম এবং করি। কোনো দিন তার বাইরে যাইনি। সাবেক অনেক বড় ভাইদের কথায় আমি কখনও চলি নাই।

    বরং পেছনের সারির অনেককে নেতা বানাইছি নিজের ইচ্ছায়। আর প্রেম করেছিলাম কিন্তু মানিয়ে নিতে পারিনি তাই বিয়ে হয়নি।

    আর শেষ কথা হলো বাংলাদেশে কোনো ব্যাংকে আমার নামে এক পয়সাও লোন নাই এবং লোনের কোনো টাকা বিদেশেও নিয়ে আসিনি। তদবির, ঠিকাদারি, দালালি, পদবাণিজ্য কখনো করিনি।
    লন্ডনে গায়ে খাটি। জীবনে যে কাজ করিনি তা করে জীবনযুদ্ধে লিপ্ত ছিলাম। কিন্তু আমার কপাল ভালো না।

    কিছুক্ষণ আগেই আমার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে, অনেকগুলো ব্লক ধরা পড়েছে। ওপেন হার্ট সার্জারি করতে হবে। হয়তো বা আজকালের মধ্যেই করবে।

    সরকারি হাসপাতালেই করবে। কারণ এইদেশে চিকিৎসা ফ্রি তাই আর কেউ কষ্ট কইরা ভুল তথ্য দিয়েন না যে কোটি টাকার অপারেশন।

    যদি মরে যাই, একটাই কষ্ট থাকবে। নিজের দলের মানুষের প্রতিহিংসার শিকার হয়ে মিডিয়া ট্রায়াল হয়েছে বারবার আমার নামে। আর আফসোস হয়তো বা বড় কোনো ভাই আমার নামে অনেক মিথ্যা অভিযোগ দিয়ে আমার নেত্রীর কান ভারি করে রেখেছে। সেই ভুলগুলো হয়তো ভাঙিয়ে যেতে পারলাম না।

    আপা আপনিই আমার মমতাময়ী জননী, স্নেহময়ী ভগিনী। আপনাকে অনেক ভালোবাসি। ক্ষমা করে দিয়েন আমাকে। সবাই ভালো থাকবেন। আপনাদের আর যন্ত্রণা দিবো না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ