ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় রোগীর স্বজনদের হামলায় বন্ধ হাসপাতালের এক্স-রে বিভাগ, গ্রেফতারের দাবি উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বাড়ছে সতর্ক সংকেত সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজের সামনে অগ্নিসংযোগ বরিশালে আদালত থেকে বের হয়ে নিখোঁজ বিচারক ভাণ্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ, হেলপার নিহত গৌরনদীতে জর্দা শামীমের আস্তানা থেকে ৭টি পিস্তল ও ২ হাজার ৭৬১ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৩ ডাকাতির প্রস্তুতিকালে ঝালকাঠিতে ৮ ডাকাত আটক  এমপি জিলানীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি নেত্রী নাসরীন ঘূর্ণিঝড় ‘আকভান’: উপকূলে আছড়ে পড়তে পারে ১৪৫ কিমি বেগে!
  • ভারত মহাসাগরে ইসরায়েলি জাহাজে সন্দেহভাজন ড্রোন হামলা

    ভারত মহাসাগরে ইসরায়েলি জাহাজে সন্দেহভাজন ড্রোন হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত মহাসাগরে ইসরায়েলি পণ্যবাহী একটি জাহাজে ড্রোন হামলা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা। নিরাপত্তার খাতিরে তিনি তার পরিচয় প্রকাশ করেননি।

    আল জাজিরা বলেছে, যে জাহাজটি সন্দেহভাজন ড্রোন হামলার শিকার হয়েছে সেটিতে মাল্টার পতাকা উড়ছিল। তবে পণ্যবাহী জাহাজটি একজন ইসরায়েলি ধনকুবেরের।

    আল মায়াদিন নামে একটি প্যান আরব স্যাটেলাইট চ্যানেলেও হামলার খবর প্রকাশ করেছে। ইরান সমর্থিত লেবানিজ গ্রুপ হিজবুল্লাহর হিসেবে পরিচিত চ্যানেলটি বেনামী সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভারত মহাসাগরে যে ইসরায়েলি জাহাজ হামলার শিকার হয়েছে তাতে কেউ হতাহত হননি।

    সিএমএ সিজিএম ত্রিভুজাকার নামে কন্টেইনার জাহাজটি বোমা বহনকারী শাহেদ-১৩৬ ড্রোন দ্বারা লক্ষ্যবস্তু হয়েছিল। আন্তর্জাতিক জলসীমায় এ হামলাটি ইরান কর্তৃক হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

    বার্তা সংস্থা এপিকে মার্কিন ওই প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ড্রোন হামলায় জাহাজের ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

    মার্কিন সামরিক বাহিনী হামলার পেছনে ইরানের হাত ছিল বলে সন্দেহ করলেও এর কারণ ব্যাখ্যা করেনি। ওই কর্মকর্তাও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ