ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর

    মঠবাড়িয়ায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ ব্যপক তৎপর রয়েছে। 

    ইতোমধ্যে পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা করেছেন। 

    এতে পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা পিরোজপুর মিজানুর রহমান । 

    প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার  শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, পিরোজপুর জেলার সকল অফিসার ইনচার্জ, ওসি (ডিবি), ডিআইও-১,  ট্রাফিক ইন্সপেক্টর (টিআই), জেলাধীন সকল এসআই এবং এএসআই।

    মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে থানার প্রতিটি পুলিশ সদস্য দায়িত্ব ও নিষ্ঠার সাথে কাজ করছে। বিশৃঙ্খলা ও নাশকতাকারীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ