ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • কাশিপুর ও চরবাড়িয়া ইউনিয়ন আ'লীগ সভাপতি বহিস্কার

    কাশিপুর ও চরবাড়িয়া ইউনিয়ন আ'লীগ সভাপতি বহিস্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরিশাল সদর উপজেলার দুই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। তিনি জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ও চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামকে দল থেকে বহিস্কার করা হয়েছে। 


    দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচারণ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ স্থানীয় নেতাকর্মীরা দিলে তার প্রমান পাওয়া যায়। এমতাবস্থায় জেলা আওয়ামী লীগের সভায় তাদের দুজনকে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহন করা হয়। 


    প্রসঙ্গত, আওয়ামী লীগের মনোনয়ন উপেক্ষা করে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ও চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ওরফে ইটালি শহিদ চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ