ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • ভোলায় রিকশাকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ২

    ভোলায় রিকশাকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলার লাঙ্গলখালী এলাকায় বাসের ধাক্কায় রিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

     
    নিহতরা হলেন- লালমোহন পৌর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জব্বার (৫৫) ও হাসনাইন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের ভুট্টর ছেলে হাসনাইন (৬)।  

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে চরফ্যাশন থেকে যাত্রীবাহী একটি বাস ভোলার দিকে আসছিল। পথে লালমোহনের লাঙ্গলখালী এলে পথচারীদের বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশার ওই দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় নাগর নামে আহত একজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর।

    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রিকশাকে ধাক্কা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ