ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর ছিল: ইউরোপীয় পর্যবেক্ষক জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করবো: তথ্যমন্ত্রী সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর নদীতে মিলল ট্রলার মালিকের মরদেহ পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭ বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ
  • ঢাকা-১৩ আসন ফেরত পেলেন নানক

    ঢাকা-১৩ আসন ফেরত পেলেন নানক
    জাহাঙ্গীর কবির নানক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমান ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খানকে সরিয়ে আবারও আসনটি ফেরত নিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি এই আসনে ৯ম ও ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন নানক।

    রবিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই তালিকায় দেখা যায়, এবার ঢাকা-১৩ আসনে বর্তমান সংসদ সদস্য সাদেক খানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়নি বাংলাদেশ আওয়ামী লীগ।

    উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ