ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর ছিল: ইউরোপীয় পর্যবেক্ষক জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করবো: তথ্যমন্ত্রী সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর নদীতে মিলল ট্রলার মালিকের মরদেহ পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭ বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ
  • ২৮৯ আসনে জাপার প্রার্থীদের নাম ঘোষণা

    ২৮৯ আসনে জাপার প্রার্থীদের নাম ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আমরা ২৮৯ আসনে প্রার্থী চূড়ান্ত করতে পেরেছি।


    ঘোষিত তালিকায় দেখা যায়, জাপার মনোনয়ন পাননি দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং তার ছেলে সাদ এরশাদ। এছাড়া রওশনপন্থি মশিউর রহমান রাঙ্গাসহ অন্যান্য বহিষ্কৃত নেতা পাননি জাপার টিকিট।

    রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তার স্ত্রী শরিফা কাদের পেয়েছেন ঢাকা-১৮ আসনের টিকিট। এছাড়া কিশোরগঞ্জ-৩ আসনের টিকিট পেয়েছেন জাপা মহাসচিব।

    জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে জাতীয় পার্টির এক হাজার ৭৩৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়। গত ২৪-২৬ নভেম্বর পর্যন্ত চলে আট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার।

    তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ