ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় নৌকার সমর্থকদের আনন্দ মিছিল

    মঠবাড়িয়ায় নৌকার সমর্থকদের আনন্দ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান দলীয় (আ’লীগ) মনোনয়ন নৌকা প্রতীক পাওয়ায় আনন্দ মিছিল হয়েছে। 

    মঙ্গলবার সকালে সহস্রাধীক নেতাকর্মি দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় উল্লাসে মিলিত হয়।

    এদিকে গত ২৪ নভেম্বর বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের পিরোজপুর-৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে আশরাফুর রহমানের নাম ঘোষণার পর মঠবাড়িয়ায় আনন্দ মিছিল বের করেন দলীয় নেতাকর্মিরা। 

    দলীয় মনোনয়ন পেয়ে আশরাফুর রহমান ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু বাড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।


    এসময় উপস্থিত ছিলেন, আ’লীগ মনোনীত প্রার্থী আশরাফুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, সাবেক সচিব মোফাজ্জেল হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ প্রমুখ।

    এর আগে ২৭ নভেম্বর গভীর রাতে আশরাফুর রহমান ও তার সফর সঙ্গীরা মঠবাড়িয়ায় পৌছলে তাঁদেরকে স্থানীয় নেতাকর্মিরা অভ্যার্থনা জানান। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ