ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টিকা ফিলিস্তিনিদের দিচ্ছে ইসরায়েল

    মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টিকা ফিলিস্তিনিদের দিচ্ছে ইসরায়েল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনিদের ১০ লাখ টিকার ডোজ দেবে ইসরায়েল। এক প্রকার নিরুপায় হয়েই ফিলিস্তিনকে মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে এমন টিকা দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। জানা যায় টিকা গুলো ফাইজার-বায়োএনটেকের।

    বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, ফিলিস্তিনের প্রশাসনের সঙ্গে করোনা ভ্যাকসিন নিয়ে একটি চুক্তি সই করেছে ইসরায়েল। চুক্তি অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হতে চলা ফাইজারের ১০ লাখ টিকার ডোজ দেয়া হবে ফিলিস্তিনকে।


    বিবৃতিতে বেনেট আরও বলেন, ‘এর বিনিময়ে ফিলিস্তিনকে ফাইজারের যে ১০ লাখ ডোজ টিকা দেওয়া দেওয়ার কথা আছে, সেগুলো ইসরায়েলে এসে যাবে। চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরের দিকে ইসরায়েলে আসাবে ফাইজারের টিকাগুলো।’


    বিশ্লেষকরা জানিয়েছেন, ইসরায়েলের প্রায় ৫৫ শতাংশ নাগরিকই (প্রায় ৫০ লাখ) করোনা টিকার দু’টি ডোজ নিয়ে ফেলেছেন। বাকিদের প্রথম ডোজ নেয়া হয়ে গেছে। ফলে আপাতত উদ্বৃত্ত ও মেয়াদ উত্তীর্ণ হতে চলা টিকা কোনো কাজেই লাগাতে পারছে না ইসরায়েল। আর সেই টিকাগুলো ফাইজারের মধ্যস্থতায় ফিলিস্তিনকে গছিয়ে দিচ্ছে বর্বর ইসরায়েল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ