ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • দ্বিতীয়বারের মতো জাতিসংঘের নেতৃত্বে গুতেরেস

    দ্বিতীয়বারের মতো জাতিসংঘের নেতৃত্বে গুতেরেস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী পাঁচ বছর আবারো জাতিসংঘের নেতৃত্ব দেবেন অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন তিনি। তার দ্বিতীয় মেয়াদ শুরু হবে ২০২২ সালের ১ জানুয়ারি।

    ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ শুক্রবার গুতেরেসকে ফের পাঁচ বছরের জন্য নিয়োগ দেয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।

    এতে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে জাতিসংঘের মহাসচিব হিসেবে গুতেরেসকে পুনর্নিয়োগ দিতে সাধারণ পরিষদের কাছে সুপারিশ করেছিল ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ।

    দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর শপথ নিয়ে গুতেরেস বলেছেন, ছোট-বড় সব দেশের মধ্যে আস্থার সম্পর্কের বিকাশ, সেতুবন্ধন নিশ্চিত করতে আমি সর্বাত্মক চেষ্টা করব। একইসঙ্গে আস্থা গড়ে তোলার জন্য অবিরাম কাজ করে যাব।

    ২০১৭ সালের জানুয়ারিতে বান কি-মুনের পর জাতিসংঘের নেতৃত্বে আসেন গুতেরেস ৭২ বছর বয়সী। 

    অ্যান্তোনিও গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ