ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভারতে একদিনে ১৬৪৭ মৃত্যু, নতুন আক্রান্ত ৬০৭৫৩

    ভারতে একদিনে ১৬৪৭ মৃত্যু, নতুন আক্রান্ত ৬০৭৫৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে নেমে এলো ৬০ হাজারের ঘরে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্ত ২ কোটি ৯৮ লাখ ছাড়িয়েছে। 

    শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত বুলেটিন অনুসারে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৪৭ জনের। এই নিয়ে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৮৫ হাজার ১৩৭ জন।

    এদিকে ভারতে প্রতিদিন যত লোক দেশে আক্রান্ত হচ্ছেন তার থেকে বেশি আক্রান্ত রোগী প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন। এর ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ৭ লাখ ৬০ হাজার ১৯ জন। 

    ৭৪ দিন পর এতোটা কম হলো দেশে সক্রিয় রোগীর সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সক্রিয় রোগী পৌঁছে গিয়েছিল ৩৭ লাখের উপরে। সেখান থেকে কমতে কমতে এই সংখ্যায় নেমে এসেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ