ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ইরানে সরকার গঠনের আগেই সমঝোতা চায় আমেরিকা

    ইরানে সরকার গঠনের আগেই সমঝোতা চায় আমেরিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগেই পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে তেহরানের সঙ্গে একটি চূড়ান্ত ঐক্যমত্যে পৌঁছাতে চায় ওয়াশিংটন।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর দিয়েছে।

    মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, ইরানের নতুন প্রেসিডেন্ট শপথ গ্রহণ করার আগে এখনও হাতে যে দেড় মাস সময় রয়েছে তার মধ্যেই ইরানের সঙ্গে একটি রফাদফা করে ফেলতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

    কারণ, তিনি মনে করছেন- তেহরানের ক্ষমতায় পরিবর্তন হওয়ার পর চলমান ভিয়েনা সংলাপকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে।

    ওই মার্কিন কর্মকর্তা আরও বলেন, আমরা যদি ইরানের নতুন সরকার গঠিত হওয়ার আগে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে না পারি তাহলে ভিয়েনা আলোচনা থেকে একটি ফল বের করে আনার সম্ভাবনা নিয়ে মারাত্মক প্রশ্ন তৈরি হবে।

    তিনি আরও বলেন, আলোচনা যত দীর্ঘায়িত হবে তা থেকে ফলাফল আশা করা কঠিনতর হয়ে পড়বে।

    নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা আরও বলেন, ইরান আন্তরিকতা নিয়ে ভিয়েনা বৈঠকে অংশগ্রহণ করছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তেহরানের সঙ্গে একটি চূড়ান্ত সমঝোতা অর্জিত হবে বলে তিনি আশা করছেন।

    ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ