ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে বিচারক রাইসি

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে বিচারক রাইসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন দেশটির বিচারক ইব্রাহিম রাইসি। তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরানিদের একজন। দেশটিতে মোট ভোটার প্রায় ছয় কোটির কাছাকাছি হলেও এখন পর্যন্ত ভোট পড়েছে দুই কোটির কিছু বেশি। শনিবার (১৯ জুন) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    প্রতিবেদনে বলা হয়, ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভোটকেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক ভোটারকে অপেক্ষায় থাকতে দেখা গেছে। সরকারি জনমত জরিপের তথ্যানুযায়ী, ৪৪ শতাংশ ভোটার ভোট দিতে পারেন যা ২০১৭ সালের ৭৩ দশমিক ৩ শতাংশের চেয়ে অনেক কম।

    ২০১৯ সালে ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে রাইসিকে নিয়োগ দেন আয়াতুল্লাহ খোমেনি। ইরানের প্রভাবশালী ‘রেভুলোশনারি গার্ড’দেরও সমর্থন রয়েছে রাইসির পেছনে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করা রাইসি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছেন। কয়েক দশক আগে রাজনৈতিক বন্দিদের হত্যার ঘটনায় তিনি জড়িত এমন সন্দেহে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ