ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • স্বরূপকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম, দুদকের অভিযান

    স্বরূপকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম, দুদকের অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিকিৎসাসেবায় অবহেলা ও নানা অনিয়মের অভিযোগে পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের একটি টিম এই অভিযান চালায়। 

    দুদক কর্মকর্তারা জানান, সরকারি নিয়ম অনুযায়ী স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সেবা দেওয়ার সময়সীমা থাকলেও ওই স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ১টার পর বহির্বিভাগে কোনো টিকিট বিক্রি হয় না। অফিস সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী না দেখে চিকিৎসদের কেউ কেউ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য অভিযান চালানো হয়। 
     
    দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা বলেন, নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা নিয়ে নানা অনিয়মের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে অনিয়মের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে কমিশনের কাছে রিপোর্ট দেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ