ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় সুবর্ণ নাগরিকের মাঝে হুইল চেয়ার বিতরণ 

    মঠবাড়িয়ায় সুবর্ণ নাগরিকের মাঝে হুইল চেয়ার বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ২৩ জন সুবর্ণ নাগরিকের মাঝে হুইল চেয়ার, ট্রাই সাইকেল ও ১ জনের হাতে ডিজিটাল ছড়ি এবং অসহায় ৪ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

    ১৩ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান প্রধান অতিথি হিসেবে এ সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি সুবর্ণ নাগরিক ও বিভিন্ন অসহায় লোকজনের সাথে কুশল বিনিময় করার পাশাপশি বিভিন্ন খোঁজ-খবর নেন।

    এর আগে তিনি উপজেলার তুষখালী আবাসন প্রকল্প পরিদর্শণ করেন এবং দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করেন। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্য বর্ধণের শুভ উদ্বেধন করেন। দুপুর সাড়ে ১২ টায় পৌরসভা পরিদর্শণ করেন। বিকেলে শহীদ মোস্তফা খেলার মাঠে ফুটবল ও সন্ধ্যায় প্রীতি ব্যাটমিন্টন টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন।

    এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবদুল কাইযূম, সহকারি কমিশণার (ভূমি) সৈকত রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ জিয়ারুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুণ অর রশিদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, ওসি অপারেশন আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, মোঃ বাচ্চু আকন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।

    জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান হুইল চেয়ার বিতরণ কালে বলেন, বর্তমান সরকার দেশের গৃহহীনদের জমিসহ ঘর দিয়েছেন। বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছেন। প্রতিবন্ধিদের সম্মন দেখিয়ে সুবর্ণ নাগরিক নাম রেখেছেন। সরকার দেশের সার্বিক উন্নয়নের কাজ করছেন। দেশে আজ কোন খাদ্য ঘাটতি নেই, কোন মানুষ গৃহহীন নেই। জেলা প্রশাসক আরও বলেন, সরকারের এ মানবিক সহায়তা অব্যাহত থাকবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ