ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় গভীর রাতে মাদ্রাসায় অগ্নিসংযোগ 

    মঠবাড়িয়ায় গভীর রাতে মাদ্রাসায় অগ্নিসংযোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় গত বুধবার গভীর রাতে সূর্যমনি হাসানিয়া দাখিল মাদ্রাসার কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। 

    এতে কাঠের মাদ্রাসা ঘরটির দরজা ও জানালার আংশিক কাঠ পুরে গেছে। নৈশ প্রহরী আগুন জ্বলতে দেখ চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। 

    স্থানীয়রা মনে করেন মাদ্রাসায় জনবল নিয়োগে দ্বন্দ অথবা দ্বাদশ জাতীয় নির্বাচন ঠেকাতে নাশকতাও ঘটাতে পারে জামায়াত-বিএনপি সমর্থকরা।

    মাদ্রাসার নৈশ প্রহরী খলিলুর রহমান বলেন, গভীর রাতে মাদ্রসার বাউন্ডারীর মধ্যে লোকজন ঢুকেছে এমন শব্দে রুম থেকে বাহিরে রেব হয়ে দেখি ৫-৬ স্থানে আগুন জ¦লছে। এসময় চিৎকার করলে দুর্বৃত্তরা আমার দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।

    ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন বাবুল বলেন, গভীর রাতে নৈশ প্রহরীর চিৎকার শুনে আমি সহ অনেকে ছুটে  আগুন নিভিয়ে ফেলি। তিনি বলেন, মাদ্রাসায় জনবল নিয়োগে দ্বন্দ অথবা দ্বাদশ জাতীয় নির্বাচন ঠেকাতে নাশকতাও ঘটাতে পারে জামায়াত-বিএনপি সমর্থকরা। তিনি প্রশাসনে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবী করেন।

    স্থানীয় আ’লীগ নেতা রফিকুল ইসলাম রিপন মাতুব্বর বলেন, এটা একটি ভোট কেন্দ্র। জামায়াত-বিএনপি সমর্থকরা নির্বাচন বানচাল করতে এ নাশকতা করেছে।
    এর আগেও এখানে টায়ার জ¦ালিয়ে ভীতি সৃষ্টি করেছিলো। 

    তিনি আরও বলেন, মাদ্রাসায় জনবল নিয়োগে দ্বন্দ্বও হতে পারে। যেটাই হোক তদন্ত সাপেক্ষে তিনি দোষীদের শাস্তির দাবী জানান।

    মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলালা জামাল হোসেন বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, বিভিন্ন বিষয় মাথায় রেখে পুলিশকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্তে সঠিক বিষয়টি উঠে আসবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ