ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় দুই দিনে ৫ ঘরে ডাকাতি, আটক ১

    মঠবাড়িয়ায় দুই দিনে ৫ ঘরে ডাকাতি, আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই দিনের ব্যবধানে ৫টি ঘরে ডাকাতি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাত দল বিভিন্ন কৌশলে ঘরে উঠে নগদ টাকা স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে। 

    তবে পুলিশ বলেছেন এটা নিছক চুরির ঘটনা। বুধবার গভীর রাতে গ্রামবাসি মোবারক হোসেন (৫২) নামে এক ডাকাতকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। 

    গ্রেপ্তারকৃত মোবারক হোসেন রাজাপুর উপজেলার গালুয়া নামক গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের হাবিব হাওলাদার ও নবী হোসেন হাওলাদারের ঘরে সংঘবদ্ধ ডাকাত দল বিভিন্ন কৌশলে উঠে নগদ টাকা স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে।

    হাবিব হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম বলেন, ৮ থেকে ১০ সদস্যের ডাকাত দল তাদের ঘরে উঠে নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুটে নেয়। এসময় প্রতিবাদের চেষ্টা করলে তাঁকে ও তার পুত্রবধূকে ডাকাত সদস্যরা মারধর করে।

    এদিকে এ ঘটনায় এলাকায় ব্যপক আতংকের সৃষ্টি হলে গ্রামবাসি সতর্কতা অবলম্বন করে। গত  বুধবার ওই একই গ্রামের ইদ্রিস ফরাজি, বাদশা ফরাজির, স্বপন হাওলাদারের ঘরে ডাকাতি করে ফেরার পথে গ্রামবাসি টের পেয়ে ধাওয়া করে ডাকাত মোবারক হোসেনকে আটক করে। 

    এঘটনায় পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা স্বপন হাওলাদার মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

    স্থানীয় ইউপি সদস্য সগীর হোসেন আকন বলেন, আটককৃত ডাকাত মোবারক হোসেন স্বীকার করেছে তার সাথে আরও ৬ ব্যাক্তি ছিলো। তারা একসাথেই ডাকাতি করেছে বলে জানিয়েছে।

    মঠবাড়িয়া থানা পুলিশের ওসি (অপারেশন)  আব্দুল হালিম বলেন, এগুলো নিছক চুরির ঘটনা। মোবারক হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তিনি কোন তথ্য দিতে চাননি। তবে তিনি বলেন, বিষয়গুলো গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ