ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শরিকদের ৭ আসন দিয়ে সমঝোতা করল আ. লীগ

    শরিকদের ৭ আসন দিয়ে সমঝোতা করল আ. লীগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিক দলগুলোকে সাতটি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এ তথ্য জানান।


    আমির হোসেন আমু বলেন, ১৪ দলীয় জোটের অন্যতম শরিক রাশেদ খান মেননের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে তিনটি, আরেক শরিক হাসানুল হক ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) তিনটি আসন দেওয়া হয়েছে। এছাড়া আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন ছাড়া হয়েছে। এসব আসনে জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে ভোট করবেন।

    আমির হোসেন আমু জানান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল-৩ আসন, ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ এবং সাতক্ষীরা-১ আসন থেকে মোস্তফা লুৎফুল্লাহ আহসান নির্বাচনে অংশ নেবেন ।  

    জাসদ সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসন থেকে, লক্ষীপুর-৪ আসন থেকে মোশারফ হোসেন এবং বগুড়া-৪ রেজাউল করিম তানসেন নির্বাচনে অংশ নেবেন।

    এছাড়া জেপির আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

    আরেক শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশনকে একটি আসন দেওয়া হবে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ