ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ক্ষেতের কাঁচা ধান কেটে নেয়ার চেষ্টা প্রতিপক্ষের বিরুদ্ধে 

    ক্ষেতের কাঁচা ধান কেটে নেয়ার চেষ্টা প্রতিপক্ষের বিরুদ্ধে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় আলকাজ খাঁ নামে এক গরীব কৃষকের জমির কাঁচা ধান কেঁটে নেয়ার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ এক প্রভাবশালী। ভুক্তভোগী আলকাজ খা উপজেলার দক্ষিণ মিরুখালী গ্রামের মৃত মকফের আলি খায়ের ছেলে।

    ভুক্তভোগী আলকাজ খা জানান, পৈত্রিক রেকডীয় ভোগ দখলীয় জমিতে চাষাবাদ করে ধান রোপন করি। আমি বাড়িতে না থাকার সুযোগে স্থানীয় ইউপি সদস্য মেরিন হাওলাদারের পিতা প্রভাবশালী হারুন হাওলাদার ওই জমি নিজের দাবী করে কাঁচা ধান শুক্রবার কেটে নেয়ার চেষ্টা করে। আমার স্ত্রী বাধা দিলে হুমকি দিয়ে চলে যায়।

    স্থানীয় বাসিন্দা এমাদুল হক খান ও জাহাঙ্গীর হোসেন বলেন, পৈত্রিক রেকডীয় সূত্রে এ জমির মালিক আলকাজ খা। আলকাজ খায়ের পিতার নিকট থেকে হারুন হাওলাদার যে জমি কিনেছেন, তা অন্য জায়গা থেকে তিনি ভোগ দখল করে আসছেন। হারুন হাওলাদার প্রভাবশালী হওয়ায় গায়ের জোরে অবৈধ ভাবে আলকাজের বাড়ির সামনের এ জমি টুকুও দখল করতে চায়।

    অভিযুক্ত হারুন হাওলাদার বলেন, ওই জমি আলকাজের পিতার নিকট থেকে দলীল মূলে ক্রয় করেছেন। কাঁচা ধান কাঁটতে গেলেন কেন? এমন প্রশ্নের জবাবে বলেন, জমি বসত ঘরের কাছে হওয়ায় মুরগিতে ধান খেয়ে নিচ্ছে বিধায় ক্ষেতের পাশের পাকা ধানই আমি কেটেছি।

    মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ