ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  •  চীনের সিনোফার্মার করোনার টিকাদান শুরু

     চীনের সিনোফার্মার করোনার টিকাদান শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে চীনের সিনোফার্মার উৎপাদিত করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকা প্রদান কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। 

    প্রথম পর্যায়ে সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং কলেজ এবং ইনফরমেশন অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীদের এই টিকা দেয়া হচ্ছে। এছাড়া সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং চীনা নাগরিকরা এই দফায় টিকা দেয়া হচ্ছে। টিকা দিতে পেরে সন্তুষ্টির কথা জানিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

    বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, এই দফায় বরিশালে ৩৯ হাজার ৬০০ চীনের সিনোফার্মের টিকা এসেছে। সরকারি নির্দেশনা অনুসারে টিকা প্রদান শুরু হয়েছে। এই দফায় টিকার পরিমাণ কম এসেছে। এ কারণে একটি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে।  
    আগামী দিনে আরও টিকা আসলে সর্বসাধারণকে করোনার টিকার আওতায় আনার কথা বলেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ