ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • বহুতল ভবন থেকে পড়ে চীনা পরমাণু বিজ্ঞানীর মৃত্যু

    বহুতল ভবন থেকে পড়ে চীনা পরমাণু বিজ্ঞানীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রহস্যজনকভাবে মৃত্যু হল চীনের অন্যতম শীর্ষ পরমাণু বিজ্ঞানী ঝাং ঝিজিয়ানের। বৃহস্পতিবার একটি বহুতল ভবন থেকে পড়ে মারা যান তিনি। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

    চীনের ‘হারবিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি’র ভাইস-প্রেসিডেন্ট ছিলেন বিজ্ঞানী ঝিজিয়ান। পাশাপাশি, ‘চাইনিজ নিউক্লিয়ার সোসাইটি’র এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদেও ছিলেন তিনি। ফলে তার এই রহস্যজনক মৃত্যুতে রীতিমতো চঞ্চল্য ছড়িয়েছে চীনা বিজ্ঞানী মহলে।

    এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনই এটিকে খুনের ঘটনা বলে মানতে নারাজ তদন্তকারীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন আত্মহত্যা করবেন ঝিজিয়ান? তাহলে কী এমন কোনও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল যার জেরে এই চরম পথ বেছে নিলেন ওই বিজ্ঞানী।

    এদিকে, এই ঘটনায় শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছে হারবিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। সেখানে বলা হয়েছে, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৭ জুন একটি বহুতল ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে কমরেড ঝাং ঝিজিয়ানের। তার পরিবারের প্রতি বিশ্ববিদ্যালয় গভীর সমবেদনা জানাচ্ছে।”
     
    বিজ্ঞানী ঝাংয়ের মৃত্যুর নেপথ্যে বড়সড় ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন অনেকে। যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না কেউই। ওই বিজ্ঞানীর মৃত্যুতে বিদেশি শক্তির হাত থাকতে পারে বলেও মনে করছেন তদন্তকারীদের একাংশ। 

    উল্লেখ্য, গত বছর ইরানের পরমাণু বিজ্ঞানী মহসিন ফাখরিজাদেকে হত্যা করা হয়। ওই ঘটনায় ইরান ও ইসরায়েলের মধ্যে প্রচণ্ড উত্তেজনা তৈরি হয়। তেহরানের অভিযোগ ছিল, ফাখরিজাদেকে হত্যা করেছে ইসারায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ