ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও সম্পাদক তোফাজ্জেল

    বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও সম্পাদক তোফাজ্জেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের ২০২৪ সালের এক বছর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মো. কামরুজ্জামান বাচ্চু ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের মো. তোফাজ্জেল হোসেন। 

    আজ শুক্রবার বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার ভবনের মিলনায়তন কক্ষে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহন। এতে ৪০ জন সদস্য ভোট দেন।

    ভোট গ্রহণের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভ’মি) প্রতীক কুমার কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী। 

    ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন মিজানুর রহমান (সহসভাপতি), মো. মনিরুজ্জামান হিরন (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. ফারুক হোসেন (কোষাধ্যক্ষ), মো. সাইফুল ইসলাম (দপ্তর সম্পাদক), উত্তম কুমার (প্রচার ও প্রকাশনা সম্পাদক), মাঈনুদ্দিন ওরফে জিপু (ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), মো. পিয়াল হাসান (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক)। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত চার সদস্য হলেন মো. আসাদুজ্জামান ওরফে সোহাগ, আরেফিন সহিদ, অতুল চন্দ্র পাল  ও মো. জলিলুর রহমান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ