ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাড়িতে ডিম থেকে ফুটেছে ১৩৫ সাপ, বন বিভাগে হস্তান্তর পুলিশের মধ্যস্থতায় বিরোধের অবসান, বরিশালে ছয় রুটে বাস চলাচল শুরু এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সংঘাত ও রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন বাস-থ্রি-হুইলার বিরোধে অচল চরকাউয়া গৌরনদীতে পরিত্যক্ত স্থানে মিলল একাধিক ককটেলসদৃশ বস্তু ব্যারিস্টার ফুয়াদকে তলব করলেন ট্রাইব্যুনাল লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা সোমবার থেকে অটোরিকশা নিবন্ধন, লাইসেন্সের আওতায় আসবেন চালক সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা, পুলিশে দিল ববি শিক্ষার্থীরা 
  • কলাপাড়ায় সেরা করদাতা ও সম্মাননা পেলেন সাবেক মেয়র হুমায়ুন শিকদার

     কলাপাড়ায় সেরা করদাতা ও সম্মাননা পেলেন সাবেক মেয়র হুমায়ুন শিকদার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলার সেরা করদাতা হিসেবে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট পেলেন সাবেক মেয়র ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার। (জাতীয় রাজস্ব বোর্ডের টি আই এন ১৩১৯৪২৮৬৫৯৬২) সর্বোচ্চ ও দীর্ঘ সময় ধরে আয়কর প্রদানকারীদের এ পুরস্কার দেওয়া হয়। 

    গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হোটেল গ্রান্ড পার্ক সাউথ গেইট ব্যাংকুয়েট হলে এ অনুষ্ঠান হয়। ২০২২-২০২৩ অর্থ বছরে কর বর্ষের সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদেও সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি সাইদুর রহমান রিন্টু।  সভাপতিত্ব করেন বরিশাল  কর কমিশনার সরোয়ার হোসেন চৌধুরী। 

    হাজী হুমায়ুন শিকদার বলেন, জাতির উন্নয়নে অবদানে আমি পুরোপরি প্রতিশ্রুতিবন্ধ। সর্ব্বোচ্চ করদাতা স্বীকৃতি পেয়ে আমি গর্বিত।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ