ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • দুমকিতে প্রশিক্ষণে শিক্ষিকা গানে ও শিক্ষক জন্মদিনে ব্যস্ত!

    দুমকিতে প্রশিক্ষণে শিক্ষিকা গানে ও শিক্ষক জন্মদিনে ব্যস্ত!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুমকি উপজেলায় দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভেন্যুতে শিক্ষক প্রশিক্ষণ চলাকালীন সময়ে মাস্টার ট্রেইনার শিক্ষকের জন্মদিন পালন করার অভিযোগ পাওয়া গেছে। 

    জন্মদিনের গান গেয়েছেন প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষিকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৮ ডিসেম্বর থেকে উপজেলার দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দুমকির বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় ৫শ জন শিক্ষক প্রশিক্ষনে অংশ নেয়। 

    গত বৃহস্পতিবার বাংলা বিষয়ের শিক্ষক প্রশিক্ষণ ক্লাস রুমে ঐ বিষয়ের মাস্টার ট্রেইনার ও মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবের জন্মদিন পালন করা হয়। 

    শিক্ষিকা জন্মদিনের গান ও অন্য শিক্ষকরা হইহুল্লোর করলে পার্শ্ববর্তী রুমের প্রশিক্ষণে থাকা শিক্ষকেরা বিরক্ত বোধ করেন। 

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাষ্টার ট্রেইনার (বাংলা) জাবের বলেন, আমার জন্মদিন ছিল। লাঞ্চ বিরতিতে সহকর্মীরা জন্মদিনের উইশ করেছেন। যেহেতু প্রশিক্ষণ চলাকালীন সময়ে নয়, এতে কারো বিরক্ত হওয়ার কথা নয়।

    জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থ নেওয়া হবে। 

    জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান বলেন, প্রশিক্ষণ চলাকালীন সময়ে জন্মদিন পালন করে ওই শিক্ষক খুব খারাপ কাজ করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ