ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় দুই সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

    মঠবাড়িয়ায় দুই সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই সাংবাদিককে মুঠোফোনে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বুধবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে সাংবাদিক সমাজের আয়োজনে এ কর্মসূচিতে সাংবাদিকদের পাশাপাশি সুধী সমাজের লোকজন অংশ গ্রহণ করেন।

    এসময় মঠবাড়িয়া প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী’র সভাপতিত্বে ও রিপোর্টার্স ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদারের সঞ্চালনায় দুস্কৃতিকারীদের সনাক্ত পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বক্তব্য রাখেন, সাবেক পৌর প্রশাসক আরিফ উল হক, প্রভাষক জুলহাস শাহীন, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, রিপোর্টার্স ক্লাব সহ সভাপতি মুন্সী নাসির উদ্দিন, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, রিপোটার্স ইউনিটি সভাপতি মোস্তফা কামাল বুলেট, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আল নোমান, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল এইচ আকন, সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল প্রমুখ।


    উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ ডা. রুস্তুম আলী ফরাজীর ঈগল প্রতীকের প্রচারণার সংবাদ করায় গত ২৩ ডিসেম্বর শনিবার দিবাগত গভীর রাতে মুঠোফোনে (+৮৮০৩০০৯৪৫৫০) সাংবাদিক জুলফিকার আমীন সোহেল ও এজাজ চৌধুরী হত্যার হুমকি দিয়েছে দূর্বৃত্তরা। 

    ওই রাতে আরও ৫ জন সাংবাদিককে মুঠোফেনে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় ২৪ ডিসেম্বর রোববার দুপুরে মঠবাড়িয়া থানায় পৃথক দুটি জিডি করেছেন। 

    সোহেল দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি ও উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত. রুহুল আমীন আকনের ছেলে। এজাজ দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি ও পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন চৌধুরীর ছেলে।

    মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলাম জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের সনাক্ত পূর্বক আইনের আওতায় আনার চেষ্টা করছি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ