ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপার জিএম কাদেরের সাথে আনিসুল ইসলাম মাহমুদ অংশের ৪ নেতার যোগদান  পিরোজপুরে আড়াই কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৬ বছর ধরে তালাবদ্ধ ভোলায় চরের ১০ স্কুলে হয় না পাঠদান, শ্রেণিকক্ষে বসে মাদকের আসর গৌরনদীতে  বন্ধুর বিয়ে খেতে দেশে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে বিসিসি  গলাচিপায় কার্টনে মিললো অপরিণত নবজাতকের মরদেহ নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ হাসনাত বরখাস্ত লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি
  • বাউফলে যুবলীগ নেতাসহ দুজন খুন, গ্রেপ্তার মা ও মেয়ে

    বাউফলে যুবলীগ নেতাসহ দুজন খুন, গ্রেপ্তার মা ও মেয়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জমি সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামে দুই পক্ষের মধ্যে মারামারিতে  দুই পক্ষের দুই ব্যক্তি খুন হয়েছে। নিহত ব্যক্তিরা সম্পর্কে  আপন  চাচাতো ভাই। 


    নিহত দুই ব্যক্তি হলেন, খোরশেদ মুন্সির ছেলে সেলিম মুন্সি (৪৮) ও আমির হোসেন মুন্সির ছেলে আলাউদ্দিন মুন্সি (৫৩)। তাঁদের মধ্যে সেলিম আদাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।


    এ ঘটনায় আলাদা দুটি হত্যা মামলা দায়ের হয়েছে। সেলিম খুনের ঘটনায় ফুলবানু (৪৭) ও তাঁর মেয়ে মর্জিনা বেগমকে (৩০) পুলিশ গ্রেপ্তার করেছে। ফুলবানু হলেন নিহত আলাউদ্দিন মুন্সির স্ত্রী এবং আলাউদ্দিন খুনের মামলার বাদী। 


    আলাউদ্দিন খুনের মামলায় দুই জনের নাম উল্লেখ করে আরও দুই-তিনজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। সেলিম খুনের মামলায় বাদী হয়েছেন তাঁর স্ত্রী মমতাজ বেগম (৪৬)। এই মামলায় চার জনের নাম উল্লেখ করে আরও দুই-তিনজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।


    নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গতকাল বুধবার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামে নাজির মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।


    এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে আলাউদ্দিনের পরিবারের সঙ্গে সেলিম মুন্সির পরিবারের জমিসংক্রান্ত বিরোধ চলছে। ওই বিরোধকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে হামলা ও মারামারির ঘটনা ঘটেছে।


    সেলিম মুন্সি মঙ্গলবার রাতে নৌকার পক্ষে প্রচারণা চালিয়ে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০ টার দিকে বাড়ির সামনে পৌঁছালে আলাউদ্দিন মুন্সি তাঁর দুই ছেলেকে নিয়ে সেলিম মুন্সির ওপর হামলা চালান। 


    নিজেকে রক্ষা করার জন্য দৌড়ে সামসু মুন্সির ঘরে ঢোকেন সেলিম। সেখানে গিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তাঁর (সেলিম) মৃত্যু হয়। খবর পেয়ে দুই পক্ষের লোকজন এলে তাদের মধ্যে মারামারি হয় এবং আলাউদ্দিনও মারা যান। 

    তবে আলাউদ্দিনের শরীরে কোনো আঘাতের চিহ্ণ দেখা যায়নি বলে স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছেন। ওই মারামারির সময় সেলিমের শ্যালক আলামিনকেও (৩০) কুপিয়ে গুরুতর করা হয়। তাঁকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    দুই পক্ষেরই এক স্বজন বলেন, এর চেয়ে হৃদয়বিদারক ঘটনা আর কি হতে পারে! জমির জন্য নিজের আপন চাচাতো ভাইকে (সেলিম) খুন করলেন, নিজেও (আলাউদ্দিন) মারা গেলেন। 


    স্ত্রী ও মেয়ে খুনের মামলায় কারাগারে গেলেন এবং দুই ছেলে খুনের মামলায় আসামি হয়ে পলাতক। তাঁরা বাবার লাশ দাফনতো দূরের কথা, লাশটি দেখতেও পারবেন না। গোটা পরিবারটিই শেষ হয়ে যাবে। এই জমি এখন কে খাবে?


    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গাইন বলেন, সরেজমিনে জেনেছি জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। 
    এ ঘটনায় দুটি আলাদা মামলা হয়েছে। দুজন আসামি গ্রেপ্তার হয়েছে। তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। লাশ উদ্ধার করে ময়না তদন্ত করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ