ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • আচরণবিধি লঙ্ঘন

    ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যানকে তলব

    ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যানকে তলব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজকে তলব করেছে পিরোজপুর জেলা নির্বাচনী অনুসন্ধান কমিটি। 

    ১ জানুয়ারি সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আদেশ দিয়েছেন পিরোজপুর যুগ্ম জেলা জজ ও দায়রা জজ এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান কে, এম, মহিউদ্দীন।

    আজ রোববার (৩১ ডিসেম্বর) সকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির পক্ষ থেকে মিরাজকে তলব করার নোটিশ দেওয়া হয়েছে।

    নির্বাচনী অনুসন্ধান কমিটির চিঠিতে বলা হয়েছে, আপনি মিরাজুল ইসলাম মিরাজ (উপজেলা চেয়ারম্যান, ভান্ডারিয়া) গত ২৪ ডিসেম্বর পিরোজপুরের ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া ইউনিয়নের আহজারীয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন ও তার পিতা নৌকা প্রতীকধারী প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু এবং তার পরিবার নিয়ে আপত্তিকর এবং মানহানীকর বক্তব্য প্রদান করেছেন। 

    উক্ত সভার ভিডিও রেকর্ডিং ধারণ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়। ভিডিও রেকর্ডিং অত্র কমিটির কাছে সংরক্ষিত আছে। আপনার এ ধরনের কাজ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১(ক) এর লঙ্ঘন হয়েছে মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

    এমতাবস্থায়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না তৎমর্মে নিম্ন স্বাক্ষরকারী বরাবর ১ জানুয়ারি, বেলা ১১টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১ (ক) নং অনুচ্ছেদের ৫(ক) উপ-অনুচ্ছেদের ক্ষমতাবলে আপনাকে আদেশ প্রদান করা হলো।

    এর আগে ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে মিরাজুল ইসলাম মিরাজ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা থেকে আগত সাংবাদিকদের উপস্থিতিতে স্থানীয় এক সাংবাদিককে উপজেলা চত্বরে টাঙিয়ে পেটানোর হুমকি দিয়েছিলেন। ওই ঘটনায় নির্বাচন কমিশন তদন্ত করে সত্যতা পেয়েছিল। ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগকে চিঠিও দিয়েছিল।
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ