ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় ৪ লাখ ১২ হাজার ৬০ জন শিক্ষার্থী পেল নতুন বই

    মঠবাড়িয়ায় ৪ লাখ ১২ হাজার ৬০ জন শিক্ষার্থী পেল নতুন বই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই ৪ লাখ ১২ হাজার ৬০ জন শিক্ষার্থী পেল নতুন বই। 

    উপজেলা প্রশাসন সোমবার (১ জানুয়ারি) সকালে পৌর শহরের সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় উৎসবের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ শুরু করেন। সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম। 

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের।

    সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাল এইচ আকন, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোপাল চন্দ্র শাীল প্রমুখ। 

    এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয় গুলোতে ফুলের মোড়কে বইগুলো সাজিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। নতুন বই পেয়ে মহা খুশিতে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা নতুন বই বুকে চেপে উচ্ছাসিত শিশুরা বাড়ি ফিরেছে।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের জানান, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৮ হাজার ৪'শ ৫৮ জন শিক্ষার্থী এবং মাধ্যমিক, দাখিল ও ইবতেদায়ীর মোট ৪ লাখ ১২ হাজার ৬০ কপি নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের প্রথম দিনে উৎসব করে বিনা মূল্যে নতুন বই বিতরণ করা হয়। সরকারের এ কর্যক্রম বহু বছর ধরে অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ