ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নজিবুল বশর মাইজভান্ডারী

    নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নজিবুল বশর মাইজভান্ডারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র তিনদিন। প্রচারণার শেষ পর্যায়ে এসে হঠাৎ করে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের ফুলের মালা প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

    বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ফটিকছড়ির নিজ বাসভবনে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।


    লিখিত বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) থেকে চেয়ারম্যান হিসেবে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীসহ ৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। বিগত ১৮ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফুলের মালা মার্কার সমর্থনে ব্যাপক গণসংযোগ ও পথসভা হয়েছে। এসময় বাগানবাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত ১৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভার জনসাধারণের ভালোবাসা পেয়েছি। বর্তমানে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৪ দলীয় জোটনেত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়ে ও ফটিকছড়ির সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের কোনো অসুবিধা হতে পারে এমন কিছু করতে চাই না। নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ফটিকছড়ি আসন থেকে সরে দাঁড়ালাম। দেশের অন্য আসনগুলোতে তরিকত ফেডারেশনের প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন। এসময় ফটিকছড়িবাসীর সঙ্গে সবসময় থাকার অঙ্গীকার করেন তিনি।

    এসময় উপস্থিত ছিলেন তরিকত ফেডারেশনের নেতা সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, মোহাম্মদ শাহজালাল, আলমগীর আলম, মওলানা কাজী নিজাম মোরশেদ প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ