ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • ভোট শুরুর আগেই সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু

    ভোট শুরুর আগেই সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলায় ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে মোস্তাফিজুর রহমান নামে এক প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে।

    মোস্তাফিজুর রহমান ভোলা-৩ আসনের ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রের দায়িত্বরত সহকারী প্রিসাইডিং অফিসার ও ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

    শনিবার (৬ জানুয়ারি) রাত ১২টায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।  

    লালমোহন সহকারী রিটানিং অফিসার তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সহকারী প্রিসাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান রাতে বাড়িতে ছিলেন। 

    রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার দায়িত্ব পালন করার স্থানে অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ