ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুরে ট্রাকে আগুন

    পিরোজপুরে ট্রাকে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

    স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের পুরাতর বাসস্ট্যান্ডের কাছে একটি খালি ট্রাক দাঁড়িয়ে ছিল। তখন কে বা কারা এসে ওই ট্রাকটিতে আগুন দেয়।

    এলাকাবাসী দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভান।

    পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান জানান, একটি ট্রাকে আগুন দেয়া হয়েছে। আগুনে সামান্য পুড়েছে ট্রাকটি। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।


    পিরোজপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে কে বা কারা আগুন দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে টহল দিচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ