ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • দ্বাদশ সংসদের যাত্রা শুরু

    শপথ নিলেন জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা

    শপথ নিলেন জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শপথ নিলেন দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা। বুধবার সকাল ১০টা ১৬ মিনিটে জাতীয় সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান চলতি একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

    বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টা ১০মিনিটের দিকে এ শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। 

    এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে সংসদ ভবনে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে উপস্থিত হন নবনির্বাচিত সংসদ সদস্যরা। সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথকক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে। 

    এরপর শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার শুরুতে নিজে সাংসদ হিসেবে শপথ নেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। নিজের শপথ গ্রহণ শেষে তিনি উপস্থিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

    পরে তাদের শপথের কাগজে স্বাক্ষর করতে বলা হয়। পরবর্তী কার্যক্রম হিসেবে সংসদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়। শপথের পর নবাগত এমপিরা স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন।

    সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হয়। এমপিদের শপথের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করবেন।

    গতকাল মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

     

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ