ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩

    পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপু সদরে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়েছে।

    শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। 

    আটকরা হলেন- মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭), মো. আল আমিন শেখ (২৬) এবং মো. আলী হোসেন (৪০)। তাদের মধ্যে আলী হোসেন উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠী গ্রামের (৪নম্বর ওয়ার্ড) বাসিন্দা।

    পুলিশ জানায়, রাতে কদমতলা বাজারে বিশেষ অভিযান চালানো হয়। আনুমানিক রাত আড়াইটায় সন্দেহভাজন হাসান ও আল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৪৬ রাউন্ড গুলি তেজদাসকাঠী গ্রামের আলী হোসেনের কাছে বিক্রি করেছেন। তাৎক্ষণিকভাবে পুলিশ আলী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করে।

    জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমদ সিদ্দিকী বলেন, অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের শিকড় উপড়ে ফেলতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ