ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয়ের জায়গা দখলের পায়তারা  ‎নজরুল বর্ষ উপলক্ষে একে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ র‍্যাবের অভিযানে ডাকাত সরদার ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বরিশালে হোটেলে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে প্রকৌশলীর যাবজ্জীবন আগৈলঝাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে ‘খেলনা’ ভেবে বাড়িতে এনেছিল স্কুল শিক্ষার্থী, পরে জানা গেল এটি কার্তুজ কলাপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  ভাণ্ডারিয়ায় ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ
  • আজ মৌসুমী হামিদের বিয়ে

    আজ মৌসুমী  হামিদের  বিয়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ে করছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, আজ লেখক আবু সাইয়িদ রানার সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।  গত বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে মৌসুমী হামিদের গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

     

    গতকাল সকালে মৌসুমী হামিদ বলেন, ‘আমার গায়েহলুদ হলো। খুব ছোট্ট করে বাসার ছাদে এই আয়োজন করেছি। রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।’

    মৌসুমী হামিদ জনান, তাঁর হবু বর আবু সাইয়িদ রানা লেখালেখি ও নির্মাণকাজের সঙ্গে জড়িত। মৌসুমী তাঁর লেখা গল্পে অভিনয় করেছেন। এসব কাজের মধ্যে আছে রূপকথা নয় ও গুটি উল্লেখযোগ্য।

     মৌসুমী হামিদ বলেন, ‘উচ্চতায় রানা আমার চেয়ে আধা ইঞ্চি কম। এটা আমার কাছে মোটেও ম্যাটার করেনি। রানার ফিজিক্যাল হাইটের চেয়ে মেন্টাল হাইট অনেক বেশি। তাই শারীরিক হাইটের দিকে একেবারে নজর দিইনি। তাঁর মনমানসিকতা আমাকে তাঁর প্রতি ভালোবাসা ও মায়ার বন্ধনে জড়িয়েছে। নির্ভরতার একজন মনে হয়েছে। মনে হয়েছে, এমন একজনকে নিয়ে জীবনের সুন্দর আগামীর পথ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখা যায়।’

    লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সাতক্ষীরার মেয়ে মৌসুমী হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন। এরপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। তাঁর ক্যারিয়ারের বয়স এক যুগেরও বেশি। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পায় মৌসুমী হামিদ অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। এটি নির্মাণ করেছেন অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। এ ছাড়া মৌসুমী হামিদ অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমা দুটি হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’।

     

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ