ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • কৃত্রিম আনন্দে থাকলেও সরকার শঙ্কায় রয়েছে : রিজভী

    কৃত্রিম আনন্দে থাকলেও সরকার শঙ্কায় রয়েছে : রিজভী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দমন-পীড়নের মধ্য দিয়ে সরকার ৭ জানুয়ারি একতরফা নির্বাচন করেছে, যা দেশ-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি।

    রোববার (১৪ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


    রিজভী বলেন, ৭ জানুয়ারি লালকার্ড দেখিয়ে জনগণ রেফারির ভূমিকা নিয়েছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থীরাও বলছেন প্রহসনের নির্বাচন। এখন রাষ্ট্রযন্ত্র ও কয়েকটি একনায়নতন্ত্র বিদেশি শক্তিই আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। কৃত্রিম আনন্দে থাকলেও সরকার শঙ্কায় রয়েছে।


    সরকারের মহাদুর্নীতি এবং অর্থ-সম্পদ পাচারের কারণেই অর্থনীতিতে বারবার ধাক্কা আসছে মন্তব্য করে তিনি বলেন, মানুষের সব অধিকার কেড়ে নিয়ে কতৃর্ত্ববাদী শাসন কায়েম করে উদ্ভট উন্নয়নের নামে বাংলাদেশে মহাসমারোহে দুর্নীতি আর লুটপাট চলছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হচ্ছে। এটি এখন সর্বজনস্বীকৃত।
     


    রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনে ইসরায়েলি হামলার কারণে জিনিসের দাম আরও বেড়েছে। কিন্তু ইউক্রেন যুদ্ধসহ কোনো কারণেই বিশ্বের অন্যান্য দেশে দ্রব্যমূল্য বাড়েনি।


    তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের পর বিএনপি আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করছে। সরকার যাতে ক্ষমতায় থাকতে না পারে, সে জন্য তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। তারা কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আশা করছে–আমি ওবায়দুল কাদেরের উদ্দেশে বলতে চাই: বিএনপি নয়, আওয়ামী লীগই বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে। ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সরকার গঠন করে আপনারা এখন ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছেন। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে এখন আপনারা ষড়যন্ত্রের তথ্য খুঁজছেন।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ